মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় একা ঘুরতে গিয়ে এই ধর্ষনের শিকার হয়। গত শুক্রবার দুপুরে মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নের নল-নগর গ্রামে এই ঘটনা ঘটে।জানা গেছে, মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা এলাকার নল নগর গ্রামের দাউদ মোল্যার ছেলে শাওন (২৫) ও আবু তালেব মোল্যার ছেলে টিপু সুলতান (৩০) গত শুক্রবার দুপুরে বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই কিশোর শরীরের গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হয়। পরে লোক জানাজানি হলে এই ঘটনায় বৃহস্পতিবার মাগুরা সদর থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। আসামিদের ধরতে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পিয়ার উদ্দিনের তৎপরতায় এসআই কামরুজ্জামান, এসআই আলমগীর ও এএসআই সোহানুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেফতারে সক্ষম হয়। ভুক্তভোগীর পরিবারের লোকেরা জানায়, শুক্রবার দুপুরে জান্নাতি রাস্তায় হাঁটাহাঁটি করছিলো। এসময় তাকে একা পেয়ে পাশের পাটক্ষেতে নিয়ে যায় শাওন। সেখানে ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। ঘটনা টের পেয়ে পাটক্ষেতে ছুটে আসে অপর আসামি টিপু সুলতান। এ ঘটনায় দুই জনকেই আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এই ঘটনার অভিযোগ পেয়েছি মামলাও হয়েছে এবং অভিযুক্ত শাওন ও টিপু নামের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামে ১৫ জনের মৃত্যু
হামে ১৫ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত Read more

পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স
পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা
বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা

একদিন পরই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে দেশের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বৈশাখী মেলা মানেই রঙিন Read more

সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  
সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা মানিল বিহিন ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।সোমবার (২৩ Read more

হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন