সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজের মুক্তমঞ্চে এই শোকবই স্থাপন করে স্বাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কাননসহ দলীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই শোকবইতে স্বাক্ষর করেন।শোকবইয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের শিক্ষার্থীরা শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।উল্লেখ্য, আজ সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি Read more

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড

প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে Read more

মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি
মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি

নওগাঁয় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলার বদলগাছীতে পরীক্ষা শেষে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল (১৫) নামে Read more

ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫
ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন Read more

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে Read more

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন