সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।ভুটান সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন এবং দেশটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ সংবাদমাধ্যমকে জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল সেখানে উপস্থিত থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মরহুমার আত্মার প্রতি সম্মান প্রদর্শন করবেন।উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশি-বিদেশি বিভিন্ন রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিরা শোক প্রকাশ করছেন। ভুটানের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণ দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান Read more

বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব
বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব

নির্বাচনের পরদিনই  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ সভায় নতুন বোর্ড পরিচালকদের মধ্যে Read more

বুড়ি তিস্তা খননকে কেন্দ্র করে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
বুড়ি তিস্তা খননকে কেন্দ্র করে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বিরোধ সংঘর্ষে রূপ Read more

টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী
টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

বিএনপি সরকার টাকা ছাপাতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক Read more

২০ দিন ধরে নিখোঁজ, জীবননগরে ৫ জনের উদ্ধারের জন্য মানববন্ধন
২০ দিন ধরে নিখোঁজ, জীবননগরে ৫ জনের উদ্ধারের জন্য মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। শনিবার (০১ নভেম্বর) সকাল ১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন