ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৫ জুন) ফক্স নিউজকে তিনি বলেন, ‘কখনো আলাপই হয়নি, এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না।’ খবর রয়টার্স ফক্সের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যা করার দরকার, তা করি।’তিনি আরও বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট ‘অস্তিত্বের হুমকি’ দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন, তা-ই করবে বলেও জানান তিনি।বার্তা সংস্থা রয়টার্স দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ইসরায়েলি হত্যার পরিকল্পনা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময় এ খবর প্রকাশিত হলো যখন ইরানে চালানো হামলার প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন।মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? না। যতক্ষণ না তারা তা করছে, ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে, এমনকি আলাপও করছি না।’এদিকে চলমান এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটি সহজেই শেষ করা যেতে পারে। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে, তবে যুক্তরাষ্ট্রও এ সংঘাতে জড়িয়ে পড়তে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩০ পৌষ ১৪৩২ বাংলা, ২৪ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি
‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে Read more

নাইজেরিয়ায় সন্তান জম্ম দিতে গিয়ে প্রতি ৭ মিনিটে একজন নারী মারা যায়
নাইজেরিয়ায় সন্তান জম্ম দিতে গিয়ে প্রতি ৭ মিনিটে একজন নারী মারা যায়

নাফিজা সালাহু, ২৪ বছর বয়সী এই তরুণী এতটাই সংকটপন্ন অবস্থায় ছিলেন যে, তিনি নাইজেরিয়ায় আরেকটি পরিসংখ্যানের অংশ হয়ে উঠতে যাচ্ছিলেন। Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে এখন শান্তি প্রতিষ্ঠা করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন