ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত ১০টার দিকে সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজার সংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন মোল্যা ওই এলাকার মুনজুর মোল্যার ছেলে।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে শিপন মোল্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।সে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রয় করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এলাকাবাসীর দাবি, শিপন দীর্ঘদিন মাদক ব্যবসার পাশাপাশি একজন পেশাদার চোর। তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশ তাকে বারবার গ্রেপ্তার করলেও কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও অপকর্ম চালিয়ে যায়।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার
ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে Read more

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ Read more

রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক
রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে Read more

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব
বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে Read more

সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি
সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি

সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (NCM)। মঙ্গলবার ভোররাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন