খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধ মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব বাগান টিলা এলাকায় মৃত পাতিল বেপারির বাড়ি থেকে মা আমেনা খাতুন (৯০) ও মেয়ে রাহেনা আক্তার (৩৫) এর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।ঘটনার খবর চারদিকে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চারদিকের মানুষ বাড়িতে একনজরে দেখার জন্য সেখানে ভীড় জমান। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত দুইজনের বাড়িতে তারা একা থাকতো, পরিবারে কোন পুরুষ থাকতো না। পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। গবাদি পশু ও হাসমুরগী লালন পালন করে, মানুষের সহযোগিতায় সংসার চলাতেন নিহত মা-মেয়ের।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সকল প্রশাসনের উপস্থিতি দেখা গেছে। রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, ‘আমরা ঘরে জবাই করা মৃতদেহ দুটির সুরতহাল তৈরি ও জেলা ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত অপেক্ষায় আছি। তারপর ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হবে।’পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তীতে মামলার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। দোষী যেই হোক, আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে গরীব অসহায় পরিবারের দুইজনকে জোড়া খুনের ঘটনায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী। নিহত আমেনা খাতুনের ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে, তার মধ্যে ছোট মেয়ে রাহেনা আক্তার নিহত হয়েছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার Read more

ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার মিসাইলের Read more

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক
কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায়  মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি Read more

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা Read more

আবারও বাহার ও সূচনাসহ ১৪৭ জনের নামে হত্যা মামলা
আবারও বাহার ও সূচনাসহ ১৪৭ জনের নামে হত্যা মামলা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হোটেল কর্মচারি মামুন আহমেদ রাফসান নিহত হওয়ার ১০ মাস পর সাবেক এমপি আ ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন