জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করায় আসলাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুটি পৃথক অভিযোগে তাকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে একটিতে ৩ মাস এবং অপরটিতে ২ মাসের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়।রবিবার (১ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। জামিনে মুক্ত থাকার পর তিনি আত্মগোপনে চলে যান। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।দণ্ডপ্রাপ্ত আসামি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর মালিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের পুত্র আসলাম হোসেন।মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২ এপ্রিল সকালে অষ্টম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যান আসামি আসলাম হোসেন। পরে তাকে ধর্ষণও করেন তিনি। ওই ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম তদন্ত শেষে একই বছরের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসি রিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ
সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা Read more

সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর Read more

‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

'আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান।'  স্ত্রী জেমি আক্তারকে (২০) বালিশ চাপা Read more

সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা
কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ছেলের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন