স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিকমাধ্যমে এক পোস্ট দেন সাবেক এই অজি তারকা।তিনি বলেন, ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে।অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন– সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ টের পেয়েছিলেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। পরবর্তীতে কয়েক দফায় এর চিকিৎসাও নেন তিনি। এর আগে, ২০১৯ সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানান ক্লার্ক।অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল অজিরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিভিটা নামক এলাকায় জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার ৩য় তলা থেকে মোঃ সিয়াম (১৪) নামের এক Read more

আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি Read more

ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান
ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান

বিবদমান সব পক্ষ চাইলে চলমান যুদ্ধের সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট Read more

আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই Read more

নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি
নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি

ভারতের পুনের ঐতিহাসিক দূর্গ ‘শনিবার ওয়াড়া’রে নামাজ পড়ার একটি দৃশ্য ভাইরাল হয়েছে। এই ভিডিওর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন