যশোরে শহরের ৪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ মে) জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই অভিযান পরিচালনা করে। এ সময় চিকিৎসাসেবা নানা অনিয়ম প্রতারণার অভিযোগে ৪ ক্লিনিক মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে, অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিহির দেওয়ান ও  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রওশন আরা লিজা। অভিযানের সময় সরকারি অফিস সময়ে সরকারি হাসপাতালে রোগী দেখা, দালালের মাধ্যমে ভাগিয়ে নিয়ে আনা, নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবা প্রদান গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগের সতত্যা পান ভ্রাম্যমাণ আদালত।  এসময়  জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার , পিয়ারলেস হসপিটালকে ৫০ হাজার, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, এবং সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ডা. রওশন আরা লিজা জানান, অভিযানের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি করে রিপোর্ট তৈরির প্রমাণ, ফ্রিজে রাখা মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার নামে মানুষের জীবন নিয়ে খেলা করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। Read more

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের Read more

চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার– একসময় সারি সারি সবুজে মোড়া পাহাড়, পাখির কলতান আর প্রকৃতির শান্ত নীরবতায় ভরা ছিল এ অঞ্চল। Read more

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি ফিলিপাইনের
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি ফিলিপাইনের

ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্য ফিলিপাইনে ঢুকতে এক পয়সা শুল্কও Read more

পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন