কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ও থাইংখালী এলাকায় অবৈধভাবে পরিচালিত ৪টি করাতকল (স’মিল) উচ্ছেদ করেছে বন বিভাগ।বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ২২০ ঘনফুট কাঠ, তিনটি করাতকল মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম। অভিযানে অংশ নেয়, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, ওয়ালাপালং বিট কর্মকর্তা মোঃ আরাফাত, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও মোছার খোলা টহল টিম, উখিয়া থানার পুলিশের একটি টিম সহ বনকর্মীরা।  রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সুকৌশলে বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে করাতকল চালাচ্ছিলেন। অভিযানে মকবুল মিস্ত্রি, ইয়াসিন, জাহেদ ও আবু তাহেরের নাম উঠে আসে, যারা নিয়মিত এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২’-এর বিধি ৩, ৭(১)(ক) ও ৭(১)(খ) ধারায় একাধিক মামলা ইতোমধ্যে বিচারাধীন রয়েছে।তিনি আরও বলেন, “বন ও বনজ সম্পদ রক্ষায় আমরা সজাগ। যতই প্রভাবশালী হোক না কেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা আগেভাগেই পালিয়ে যাওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে Read more

ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে Read more

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার
বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন