রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই আদেশ দেন।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডে নিতে আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, আনিসুলের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করা হলে বিচারক জামিন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।নথি থেকে জানা গেছে, রাজধানীর বনানীতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করে পুলিশ।গত বছরের ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করে পুলিশ।২০১৪ সালের নির্বাচনে আনিসুল হককে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাঁকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর ছিলেন।এসকে/এসকে

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিলে-মিশে দেশ গড়তে চাই: তারেক রহমান
মিলে-মিশে দেশ গড়তে চাই: তারেক রহমান

বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট দিলে মিলে-মিশে দেশ গড়া হবে বলে জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব Read more

এক গ্রামে ছিলেন তিনজন জমিদার, ছিল না কোনো বিরোধ
এক গ্রামে ছিলেন তিনজন জমিদার, ছিল না কোনো বিরোধ

কালের স্রোতে হারিয়ে যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের জমিদার অন্মিকা চরন গুহ, কেদারনাথ বসু ও অন্যদা বসুর সকল ঐতিহাসিক Read more

যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত
যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানিপ্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এ ছাড়া নদীর মাঝে Read more

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান
দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির।শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান
তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন।শনিবার Read more

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধ গলিত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন