গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় গুগল, তবে ব্রাউজারটি কিনতে দরপত্র জমা দেবে তারা—এমনটাই জানিয়েছেন ইয়াহুর এক শীর্ষ কর্মকর্তা। খবর টাইমস অব ইন্ডিয়ার।সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগে মার্কিন বিচার বিভাগে বিচারাধীন রয়েছে গুগল। চলমান বিচার প্রক্রিয়ার সাক্ষ্য দিতে গিয়ে ক্রোম কেনার আগ্রহ প্রকাশ করেন ইয়াহুর সার্চ বিভাগের প্রধান ব্রায়ান প্রভোস্ট।এ মামলার রায় যদি গুগলের বিপক্ষে যায়, তাহলে কোম্পানিটিকে তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করতে হতে পারে। ইয়াহু ছাড়াও ওপেনএআই, পারপ্লেক্সিটি-র মতো প্রতিষ্ঠানও ক্রোম কেনার আগ্রহ প্রকাশ করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীতে কর বাড়িয়ে জন্মহার বাড়াতে চায় চীন
জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীতে কর বাড়িয়ে জন্মহার বাড়াতে চায় চীন

কনডমসহ জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত সামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করে জন্মহার বাড়ানোর চেষ্টা করছে চীন। তবে কর অব্যাহতি দেওয়া Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী

নোয়াখালীর সদরে ঐতিহ্যবাহী একটি মসজিদের মূল গেইটের স্থানে অবৈধভাবে টং দোকান বসিয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এক Read more

সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক
কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক

নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন