পঞ্চগড়ের দেবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত শিশু মুয়াজ সবুজপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বোনসহ অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল মুয়াজ। এ সময় হঠাৎ একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয় এবং মাংস ছিঁড়ে ফেলে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে কুকুরটি পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মুয়াজকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয়। মুয়াজের মা মিনু আরা বেগম জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ছেলেকে নিয়ে পঞ্চগড় যেতে হবে। তার ছেলের পায়ে গভীর ক্ষত হয়েছে এবং সে এখনও আতঙ্কে রয়েছে। এদিকে, দেবীগঞ্জে পাগলা কুকুরের উৎপাত দিন দিন বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ কুকুরের কামড়ে আহত হচ্ছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। স্থানীয় স্কুলশিক্ষক মো. নাবিউল হাসান বলেন, কুকুরের উৎপাত এখন নিয়মিত ঘটনা। ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো ও রাতে বাইরে বের হওয়া নিয়ে পরিবারের সদস্যরা সবসময় চিন্তায় থাকেন। তিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, বর্তমানে প্রচলিত আইনের কারণে কুকুর নিধন সম্ভব নয়। তবে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শিগগিরই পৌর এলাকায় কুকুরের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এতে র‍্যাবিসসহ অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস পাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই
বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই

পল্লী কবি জসীম উদ্দীন যদি সোনা খলিফাকে কখনো দেখতেন, তাহলে হয়তো তিনি বলতেন, 'সোনা খলিফাকে দেখতে যদি তোমরা সবে চাও, Read more

সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

‘বিপণনের শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যবহার করা সম্ভব’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ‘নাগরিক অধিকার’ নিশ্চিতের দাবিতে Read more

১৪ পুলিশ সুপারকে বদলি
১৪ পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে Read more

ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত

আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে Read more

‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’
‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’

আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদকে’ তার দল ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার

নথি জালিয়াতি চক্রের হোতাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন