চট্টগ্রামের বাঁশখালীতে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে।উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহত উভয়পক্ষের চারজনকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত দুই কিশোর ছাড়া অপর দুজন হলেন আবু তাহের (৫৫) ও মো. রুবেল (২১)।স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সরল এলাকায় দীর্ঘদিন ধরে খাসজমি দখলকে কেন্দ্র করে আবুল মনসুর গ্রুপ ও কবির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। প্রভাব বিস্তার ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায়ও এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সৌরভ দেব বলেন, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি খাসজমিতে চিংড়ি ঘের করা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। এর আগে বিভিন্ন সময় বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে।’তিনি আরও বলেন, ‘সোমবার রাতেও এ নিয়ে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়ালে কয়েকজন আহত হন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনো এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক
একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক

চারপাশে প্রতিবেশী আর স্বজনদের ভিড়। বিলাপ-সান্ত্বনা কোনো কিছুই ছুঁয়ে যাচ্ছে না শোকাহত মা মরিয়ম বেগমকে। তিনি একেবারে নির্বাক। চোখে পানি Read more

১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা Read more

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমলেও এখনো গরমের অনুভূতি রয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে Read more

বেহাল দশা ভোলার শিল্প নগরী বিসিকের, ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা
বেহাল দশা ভোলার শিল্প নগরী বিসিকের, ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভোলা শহরের পৌর চরনোয়াবাদ এলাকায় ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক)। এই নগরীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন