যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুঁড়ো দুধ বাণিজ্য। চিকিৎসক ব্যবস্থাপত্রের বাইরে রোগীর স্বজনদের হাতে সেবিকারা ইচ্ছামতো গুঁড়ো দুধের প্রেসক্রিপশন ধরিয়ে দিচ্ছে। ভর্তি হওয়া যে কোনো রোগীকে গুঁড়ো দুধ কিনতে বাধ্য করা হচ্ছে। হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড, লেবার ওয়ার্ড, গাইনী ওয়ার্ড ও পেইং ওয়ার্ডে দুধের নাম লেখা স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি।খোঁজ নিয়ে জানা গেছে, অনেক রোগীর মুখে খাবার খাওয়ার ক্ষমতা থাকলেও রেহাই নেই। দুধ তাদের খেতেই হবে। কোম্পানি ভেদে প্রতি কৌটা দুধের দাম নেন দোকানিরা ৪০০ টাকা থেকে সাড়ে ৬০০ টাকা পর্যন্ত। সেবিকাদের চাপাচাপিতে অকারণে স্বজনদের দুধ কেনা বাবদ বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আনিকা জানান, ২ আগস্ট রাতে তার মাকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। ৪ আগস্ট রোগীর ছাড়পত্র দেন চিকিৎসক। এসময় সেবিকাদের কাছে গেলে তার ছাড়পত্রের সাথে ভিটাফ্যাটস নামে গুঁড়ো দুধের প্রেসক্রিপশন ধরিয়ে দেন। তার মা মুখে সব ধরনের খাবার খেতে পারলেও গুঁড়ো দুধের প্রেসক্রিপশন দেখে তিনি অবাক হন।একাধিক রোগীর স্বজন জানিয়েছেন, অসহায়ত্বকে পুঁজি করে দুধের স্লিপ দেয়াসহ নানা প্রতারণা করা হয়। অনেক সময় তারা বুঝেও কোনো প্রতিবাদ করেন না রোগীর চিকিৎসাসেবার স্বার্থে। চিকিৎসকের নির্দেশনার বাইরে সেবিকারা কিভাবে গুঁড়ো দুধের প্রেসক্রিপশন দিচ্ছে, এটা তাদের বোধগম্য নয়।হাসপাতালের মেডিসিন বিভাগের একজন জ্যেষ্ঠ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, গুঁড়ো দুধের স্লিপ দেয়ার বিষয়টি তার নজরেও এসেছে। তিনি একদিন নিষেধও করেছেন সব রোগীকে দুধ কেনার স্লিপ না দেয়ার জন্য। কিন্তু সেবিকারা শুনছেন না। যেসব রোগী মুখে খাবার খেতে পারে না, তরল খাদ্য হিসেবে তাদের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। তরল খাদ্যের বিষয়টি ব্যবস্থাপত্রে নোট থাকে। নিজেদের ইচ্ছামত যদি কোনো সেবিকা রোগীর স্বজনদের দুধ কিনতে বাধ্য করেন, এটা অবশ্যই অনিয়ম।রোগীর স্বজন আতিয়ার রহমান, জয়নাল আবেদীন, কুলসুম বেগম ও রোদেলা ইসলাম জানান, গুঁড়ো দুধ কোম্পানির প্রতিনিধিরা ওয়ার্ডে গিয়ে সেবিকাদের পাশে বসে থাকেন। তারাই নিজেদের কোম্পানির দুধের নাম লেখা ছোট কাগজ সেবিকাদের কাছে দিয়ে যান। সেবিকারা ওই দুধের প্রেসক্রিপশন ছাড়পত্রের সাথে রোগীর স্বজনদের হাতে ধরিয়ে দেন।এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, চিকিৎসকের ব্যবস্থার বাইরে সেবিকারা গুঁড়ো দুধ কেনার জন্য রোগীর স্বজনদের হাতে স্লিপ ধরিয়ে দেয়ার বিষয়টি তিনি জানতেন না। এটা সত্যি হলে অনিয়ম। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটি গঠন
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটি গঠন

সময়ের কণ্ঠস্বরে 'গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বিপর্যস্ত, রোগী পাঠানো হয় 'পছন্দের' ডায়াগনস্টিকে' শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদে উল্লেখিত অভিযোগের Read more

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি রাজবন বিহার ঘাট থেকে বন্ধুদের নিয়ে সাঁতার কেটে রাজবাড়ী ঘাটে যাওয়ার সময় নিখোঁজ হওয়া দীপেন চাকমা (১৫) এর লাশ Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে Read more

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা, আহত ২
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা,  আহত ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন 'কস্তুরী হোটেল'-এ Read more

হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজাজুল মিয়া (২২) ও ইমন মিয়া (২৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন