জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিকমাধ্যমে ‘নো মোর ক্রিকেট’ লিখে আলোচনায় এসেছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। মাঝে সুযোগ পেলেও আবারও বাদ পড়েন। গত তিন বছর ধরে কোনো দলেই সুযোগ পাননি এই টাইগ্রেস অলরাউন্ডার। এবার ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ এনে এক পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ন্যায়বিচার চাইলেন তিনি।মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন দাবি করেন ক্রিকেটার রুমানা।খোলা চিঠির মতো করে বিসিবির কাছে তিনি লেখেন, বিসিবির সম্মানিত অভিভাবকগণ। আমি খেলি কিংবা না খেলি, এই অনৈতিকতা ও অরাজকতা চলতে পারে না। দয়া করে নির্দিষ্ট করে কিছু বলুন। কোনো কারণ ছাড়াই তিন বছর (না খেলানো) মজার কিছু নয়!রুমানা আরও যোগ করেন– আমার রেকর্ড বলছে, আমি বাজে ক্রিকেট খেলি না এবং অনৈতিক কিছুও করিনি। সিনিয়রিটি কখনও অভিশাপ হতে পারে না। আমার উজ্জ্বল ক্যারিয়ার ধংসের পেছনে যারা জড়িত, তাদের বিচার করতেই হবে।২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুমানার। ফিটনেস ইস্যু টেনে বছর তিনেক আগে দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। এরপর আর সুযোগ পাননি বাংলাদেশ নারী দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার
রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। এবার ঘরের মাঠে ওসাসুনাকে Read more

তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ Read more

জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন
জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার নিহতদের নিজ Read more

শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ
শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় Read more

ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে
ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে শান্তির নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিসর। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) মিসরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন