গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন ‘কস্তুরী হোটেল’-এ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) রাত ৮টা ৩০ মিনিটের দিকে হোটেলের দুই কর্মচারী শহিদুল ও তারেকের সঙ্গে কয়েকজন দুর্বৃত্তের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় সন্ত্রাসীরা বহিরাগত আরও ১০-১৫ জন সহযোগী নিয়ে এসে হোটেলে ভাঙচুর চালায় এবং হোটেল মালিকের দুই ছেলে শফিকুল ইসলাম শুভ (২৯) ও শহিদুল ইসলাম শান্ত (২৪) কে কুপিয়ে গুরুতর আহত করে।আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।শুভ ও শান্ত উভয়ের পিতা গাসিক ৪৪ নং ওয়ার্ড গোপালপুর এলাকার সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়া বলেন, নিছক একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আমার দুই ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখন করেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সম্পূর্ণ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। প্রশাসনের কাছে আকুল আবেদন সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হোক। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জনসহ মোট ৬ জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ Read more

চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার: ফয়জুল করীম
চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার: ফয়জুল করীম

বিএনপির তীব্র সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি  সারা দেশে লুটপাটের Read more

ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলা ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’: হামাস
ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলা ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’: হামাস

গাজা অভমুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাস।  এ ঘটনাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ Read more

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের Read more

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।রাজধানীর ধানমন্ডিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন