চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার দোকানিকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রি, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি সহ নানা অভিযোগে হোটেল মেজবান বাড়িকে ১ লাখ ৫০ হাজার টাকা, ওয়েল সুইটসকে ১০ হাজার টাকা, হোটেল নুরাইনকে ৩ হাজার টাকা ও খাগরিয়া স্টোরকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার নেতৃত্বে একদল সেনাবাহিনী, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক সুজন শর্মা ও সোহেল মিয়া সহ এক দল পুলিশ এবং ভূমি অফিস ও দোহাজারী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ একটি অসাধু  চক্র, স্থাপনাগুলোর কারণে মহাসড়কে যানজট লেগে থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’
‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং জুলাই-অগাস্টে মানবতাবিরোধী Read more

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো Read more

বেনাপোল সীমান্তে মদসহ আটক ভারতীয় চোরাকারবারী
বেনাপোল সীমান্তে মদসহ আটক ভারতীয় চোরাকারবারী

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু'দিন অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মদ, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যালসহ ভারতীয় Read more

ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮
ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮

অবরুদ্ধ গাজায় ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে Read more

তেঁতুলিয়ায় শীতের দাপট, সকালেই তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে
তেঁতুলিয়ায় শীতের দাপট, সকালেই তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের প্রথমবারের মতো তাপমাত্রা নেমে এসেছে আটের ঘরে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে হালকা কুয়াশা আর শীতল বাতাসে দিন Read more

উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই
উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর ঘাটে ফুলজোড় নদীর উপর সড়ক সেতু নির্মানের জন্য এলজিইডি থেকে সম্ভব্যতা যাচাই করেছে। বুধবার (১৪ মে) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন