বরগুনায় একটি ভাড়া বাসায় রহস্যজনকভাবে ঘরের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, কেউ তাকে হত্যা করে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে গেছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ।বুধবার (২১ মে) দুপুরে সাবেক পৌর কাউন্সিলর মোশাররফ হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রোজি বেগম বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের মোস্তফা খানের স্ত্রী। গত ৮ মাস ধরে এই বাসায় ভাড়া থাকতেন তিনি।নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা তার বাসায় তালা লাগানো অবস্থায় দেখতে পান। ভাড়াটিয়া বাসার মালিক ও দারোয়ানের সহায়তায় রোজি বেগমের ছেলে ও পুত্রবধূ তালা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতের স্বামী মোস্তফা খান বলেন, কিছুদিন আগে রোজি তার বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলেন এবং তার একটি অংশ ছেলেদেরও দিয়েছিলেন। বাকি টাকা তার কাছে ছিলো। সেই টাকা দিয়ে তিনি ব্যবসা করতেন সেই সুবাধেই শহরে বাসা নিয়ে থাকা শুরু করেন। তার কাছে মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিলো যার কিছুই ঘরে পাওয়া যায়নি। ধারণা করছি টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে তাকে হত্যা করে রেখে গেছে। তবে তার কোনো ব্যক্তিগত শত্রæ ছিল বলে জানা নেই। কে বা কারা হত্যা করতে পারে তাও বলতে পারছি না।বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও বাসার মালিক মোশাররফ হোসেন বলেন, ৮ মাস আগে বাসা ভাড়া নিয়েএখানে থাকা শুরু করে। বাসাভাড়া নেওয়ার সময় শহরের স্কুলে নাতিদের পড়াশোনা করানোর বিষয় উল্লেখ করে বাসা ভাড়া নেয়। এরপর আমরা দেখেছি বিভিন্ন সময় তার ছেলে, ছেলের বউ, নাতিরা এখানে আসতো। গত তিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিলো। আজ মায়ের খোঁজ করতে এসে ছেলে ও ছেলে বউ দারোয়ানের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে লাশ দেখতে পায়। ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতা তার প্রকৃত মালিক দেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত Read more

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান
ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর সরকার কেবল কথার মাধ্যমে দায়সারা আচরণ করছে বলে অভিযোগ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন