অন্ধ হয়েও কারো কাছে হাত না পেয়ে গরুর সাহায্যে চলাফেরা করছেন কাজেম আলী নামের এক ব্যক্তি। গরুকে খাওয়ানো থেকে শুরু করে গোসল, লালন-পালন, সবকিছুই করেন নিজের হাতে। সুস্থ মানুষের যেখানে চলতে সমস্যা হয়, সেখানে তার এমন চলাফেরায় অবাক স্থানীয়রা। তাকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয় সমাজসেবা অফিস।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মৃত আব্দুল খোকার ছেলে কাজেম আলী। ছোটবেলায় চোখে দেখতে পেলেও যুবক বয়সে হারান চোখের আলো। বহু চিকিৎসার পরেও তার চোখ ভালো হয়নি। বর্তমানে দুচোখে কিছুই দেখতে পান না, কিন্তু এতে দমে যাননি। নিজের মতো করে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন। কারো উপর নির্ভর না করে নিজেই নিজের জীবনের ভার তুলে নিয়েছেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন গরু লালন-পালন। সেই গরুই তার জীবনের সঙ্গী হয়ে উঠেছে; গরুর সঙ্গে গড়ে উঠেছে অদ্ভুত এক হৃদয়ের সম্পর্ক।অন্ধ কাজেম আলী বলেন, ‘গরুর মাধ্যমে করেন চলাফেরা। গরুকে মাঠে চড়ানো, গোসল করানো, খাওয়ানো সব করেন নিজের হাতে। চোখে দেখতে না পেলেও গরুই তাকে মাঠে নিয়ে যায়, আবার খাওয়া শেষে বাড়ি ফিরে নিয়ে আসে। গরু যেন বুঝতে পারে তার মন; সেই মত যেখানে যেতে চায়, সেখানে নিয়ে যান। যে গরু আসে, তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। মানুষের গরু আদি নিয়ে সেটি লালন-পালন করেন। বাচ্চা হলে একটি, তার পরেরটি গরু মালিকের; এভাবেই চলছে তার। এতে তার সংসার চলে না; কেউ যদি একটি গরু কিনে দিত, তাতে খুব উপকার হতো’ বলে দাবি তার।স্থানীয়রা বলেন, ‘চোখ থাকতেও আমরা অনেক সময় ভুল করি, কিন্তু তার গরুর সাহায্যে নির্ভুল চলাফেরায় অবাক স্থানীয়রা। অন্ধ হয়েও কারো কাছে হাত না পেতে কাজ করে খাওয়ায় সকলের সাহায্যের হাত বাড়ানো উচিত’ দাবি তাদের। অন্ধ কাজেম আলীর সহায়তায় সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসবেন, এমনটিই দাবি স্থানীয়দের।নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বলেন, ‘ইতোমধ্যেই অন্ধ কাজেম আলীকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। সমাজসেবার অধীন অন্য যেসব সুবিধা রয়েছে, সেগুলো তাকে দেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারা উপজেলার পরিষদ ভবনে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
আনোয়ারা উপজেলার পরিষদ ভবনে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনের লক্ষ্যে আয়োজিত গণভোটকে সামনে রেখে Read more

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু Read more

একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক
একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক

চারপাশে প্রতিবেশী আর স্বজনদের ভিড়। বিলাপ-সান্ত্বনা কোনো কিছুই ছুঁয়ে যাচ্ছে না শোকাহত মা মরিয়ম বেগমকে। তিনি একেবারে নির্বাক। চোখে পানি Read more

নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা
নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা

‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুই টেলিভিশনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয় তথ্য Read more

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরে টঙ্গীতে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে বড় দেওড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন