বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের শক্তিশালী টি-সেল শনাক্ত করেছেন, যা একাই বিভিন্ন ধরনের টিউমারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, টিউমার-ইনফিলট্রেটিং লিম্ফোসাইট থেরাপিতে অংশ নেওয়া বেশ কয়েকজন ক্যান্সার রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, চিকিৎসার বছরখানেক পরও তাদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান ছিল।গবেষকেরা বিশ্লেষণ করে দেখেছেন, এই রোগীদের শরীরে উপস্থিত একটি বিশেষ ধরণের ‘মাল্টি-প্রংড’ টি-সেল সাধারণ টি-সেলের তুলনায় একাধিক ক্যান্সার প্রোটিন শনাক্ত ও আক্রমণ করতে পারে। অর্থাৎ, এই এক ধরনের টি-সেলই একাধিক ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে সক্ষম।বিশেষজ্ঞদের মতে, এই বহুমুখী আক্রমণক্ষমতার কারণেই কিছু রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বিপরীতে, যেসব রোগীর ক্যান্সার চিকিৎসার পরও অগ্রসর হতে থাকে, তাদের শরীরে এ ধরনের টি-সেল পাওয়া যায়নি।এই থেরাপিতে রোগীর নিজস্ব টিউমার থেকে ইমিউন সেল সংগ্রহ করা হয়। এরপর ল্যাবে সেগুলোকে বৃদ্ধি ও শক্তিশালী করে পুনরায় রোগীর শরীরে প্রবেশ করানো হয়। এ প্রক্রিয়া ক্যান্সারের শেষ পর্যায়ের রোগীদের জন্য বিশেষ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অংশগ্রহণকারীদের প্রায় ৮০ শতাংশের ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, বিশেষত মেলানোমা ক্যান্সার রোগীদের মধ্যে।গবেষকেরা এখন চেষ্টা করছেন, এসব ‘মাল্টি-প্রংড’ টি-সেল ল্যাবে তৈরি করে বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যায় কি না, যেমন বর্তমানে রক্তের ক্যান্সারে CAR-T থেরাপি সফলভাবে প্রয়োগ করা হচ্ছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণা সফলভাবে প্রয়োগ করা গেলে ভবিষ্যতে ক্যান্সারের বিরুদ্ধে এক জীবন্ত প্রতিরোধ ব্যবস্থার যুগান্তকারী দিগন্ত উন্মোচিত হবে।গবেষক দলের এক সদস্যের ভাষায়, ‘আমরা হয়তো এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে শরীরের নিজস্ব কোষই হবে সবচেয়ে শক্তিশালী ক্যান্সার প্রতিরোধক অস্ত্র।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার
হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা Read more

১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা
১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের Read more

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া Read more

ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের
ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে Read more

ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২
ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপজুড়ে একযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগালসহ বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় Read more

যশোরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
যশোরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরে যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে শহরের রেলগেট ও শংকরপুরে বিশেষ অভিযান তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন