ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত থেকেছিলেন মুস্তাফিজুর রহমান। তখন তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার আসরের মাঝপথে দল পেলেন এই বাংলাদেশি পেসার।৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। পরের আসরের আগে তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি।মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি।আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার।এর আগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নতুন কুঁড়ি প্রতিযোগিতায় 'ইয়েস কার্ড' পেলো বেনাপোলের অর্পিতা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ Read more

ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়
ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনের অডি ফিল্ডে ৫-০ Read more

নারীকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেফতার ১
নারীকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেফতার ১

চট্টগ্রামের পটিয়ায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণ, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করার Read more

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০
বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০

চট্টগ্রামের বাঁশখালীতে দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (৬ আগস্ট) Read more

টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম
টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে Read more

একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন