জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ০২ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে।বৃষ (২১ এপ্রিল-২০ মে): নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। দীর্ঘ দিনের দাম্পত্য কলহ-বিপদের মীমাংসা হবে।মিথুন (২১ মে-২০ জুন): কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। জীবিকার ভিত মজবুত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।কর্কট (২১ জুন-২০ জুলা): দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আগুন বিদ্যুৎ দ্বি-চক্রযান বর্জনীয়। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। গুরুজনদের প্রতি নজর দিন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্য কাটবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। দীর্ঘদিনের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে।ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দলিলপত্র হাতে আসবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।  হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। পিতা মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় Read more

সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। Read more

বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ
বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘হেড অব রিটেইল লিয়াবিলিটি প্রোডাক্টস (এফভিপি-ইভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন Read more

আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি
চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন