‘মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, একজন যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা’—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়ায়, বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।আফরোজা আব্বাস বলেন, ‘মাহেরীন তার ছাত্রছাত্রীদের রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে প্রমাণ করে গেছেন—একজন শিক্ষক কীভাবে দায়িত্ব, ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে জাতি গঠনে অবদান রাখতে পারেন। তিনি ছিলেন আত্মার বন্ধনে আবদ্ধ এক মা, যিনি নিজের রক্তের সম্পর্ক ছাড়াও শিশুদের প্রতি মমতা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের ভয়ে, জিয়া পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও মাহেরীন নিজেকে আড়ালে রেখেছিলেন। পরিচয় প্রকাশ পেলে হয়তো চাকরি হারানোর ভয় ছিল। কিন্তু সেই ভয়ের পরোয়া না করে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন নিঃস্বার্থভাবে।’আফরোজা আব্বাস দুঃখ প্রকাশ করে বলেন, ‘মাহেরীন চৌধুরীকে এখনো রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়নি। অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা ও প্রশংসা হয়েছে। মালয়েশিয়ায় পর্যন্ত তাকে সম্মান জানানো হয়েছে, অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে।’তিনি বলেন, ‘পাইলটের আগেই মাহেরীন চৌধুরীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল। তাকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। যদিও অনেক দেরি হয়েছে, তবুও এখনো সময় আছে—তাকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত।’আফরোজা আরও বলেন, ‘সরকার কী দিলো না দিলো, সেটি মুখ্য নয়। মাহেরীন চৌধুরী আজ নারী সমাজের অনুপ্রেরণা। তার আদর্শই আমাদের আগামী প্রজন্মকে পথ দেখাবে।’আফরোজা আব্বাস জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তারা মাহেরীনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন।শ্রদ্ধা জানাতে এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর উপজেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক রুপা, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন Read more

অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা
অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গরীবদের জন্য বরাদ্দকৃত ‘ভিজিএফ’-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় কক্সবাজারের উখিয়ায় চার পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা Read more

তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ
তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ

দেশে তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অর্থাৎ অস্বাভাবিক যত মৃত্যু আছে, যেমন সড়ক দুর্ঘটনা, পানিতে Read more

যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা
যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা

যশোরের মণিরামপুরে শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ডা. রাফসান জানির বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) কলেজছাত্রী Read more

এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে
এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা Read more

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা
ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন