ভারতের উত্তরপ্রদেশে কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। এতে কোনো কুকুর যদি পরপর দুইবার বিনা উস্কানিতে মানুষকে কামড় দেয়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে। অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আইনে কোনো পথচারীকে কুকুর প্রথমবার কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে। একই কুকুর যদি দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে আটকে রাখা হবে।উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত বলেন, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কি না তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে। যে কমিটিতে একজন ভেটেরনারি চিকিৎসক, প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন।তবে কুকুরের এ যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবেই মিলবে মুক্তি। তবে শর্ত দেওয়া হয়েছে—প্রাণিকেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে, সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। তবেই দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব
নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব

নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত, ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান Read more

বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ।  এই সংলাপের Read more

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। Read more

দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের Read more

বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস
বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন