আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।ইউএনডিপির মাধ্যমে ক্যামেরা কেনা বিষয়ে তিনি বলেন, ‘আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে করে আমরা কারও সঙ্গে নেগোসিয়েশন করব না।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না।’উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সব কিছুর জন্য সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার।’এ সময় বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানান অর্থ উপদেষ্টা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম
জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে Read more

টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর)
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর)

দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। রয়েছে ইতালি, স্পেন ও ইংলিশ লিগের ম্যাচও। চলুন এক নজরে দেখে নেয়া যাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন