গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহ জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন। তিনি বলেন, কোনাবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে রফিকুল ইসলাম রনি (৪২), রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ ছালমা (৩৭) এবং মহানগরের কোনাবাড়ী হরিণাচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)। পুলিশ জানায় ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাদেরকে সোমবার (২৬ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে।এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরের কোনাবাড়ী পারিজাত এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহে জুয়েল তালুকদার ও আব্দুল হককে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জুয়েল তালুকদার। মুমূর্ষ অবস্থায় আব্দুল হককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এতে নিহতের স্ত্রী বাদী হয়ে কোনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী
৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নারী শিক্ষার্থী। আগামী ২৫ Read more

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) Read more

সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ Read more

বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে
বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে

বিপিএলের আসন্ন আসরে নতুন বিদেশি মুখ হিসেবে যুক্ত হচ্ছেন নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত এই স্পিনারকে Read more

ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প
ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন