“ধান, নদী ও খাল এই তিনে বরিশাল।” চিরচেনা এই পরিচয়পত্রেই বারবার উঠে আসে দক্ষিণাঞ্চলের নদীমাতৃক বাস্তবতা। তবে নদী আর খাল থাকলেই তো হলো না, দরকার সঠিক ব্যবস্থাপনা। বলছি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কথা। এখানে কৃষিকাজে উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪০০ হেক্টর কৃষি জমির সুবিধার্থে নির্মিত তিনটি স্লুইসগেট এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার তিনটি স্লুইসগেটের একটিও কার্যকর অবস্থায় নেই। এর একটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর পাশে গয়নাঘাটা এলাকায়, অন্য দুটি যথাক্রমে বার্থী ইউনিয়নের সাউদের খাল (আনন্দপুর) এবং মাহিলাড়া ইউনিয়নে অবস্থিত।স্থানীয় বাসিন্দা মানিক শরীফ অভিযোগ করে বলেন, “এই স্লুইসগেটগুলোর একটি নব্বইয়ের দশকে, অন্যটি ২০০৬ সালে নির্মাণ করা হয়। বিশেষ করে আনন্দপুরে সাউদের খালের স্লুইসগেট ২০০৬ সালের নির্মিত হলেও এখন আর কোনো কাজেই আসে না। খালে যখন পানি দরকার হয়, তখন স্লুইসগেটের কপাট খোলা যায় না। ফলে খালে জোয়ার ভাটার পানি প্রবেশ করতে পারে না। বরং এখন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হচ্ছে।”এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, “উপজেলায় বোরো ও আমন মৌসুমে প্রায় ১৩,৩২০ হেক্টর জমিতে ধান চাষ হয়। প্রাকৃতিকভাবে খালে জোয়ার-ভাটা থাকলে ফসল ফলাতে কোনো সমস্যা হয় না।”গৌরনদী বিআরডিসির উপ-সহকারী প্রকৌশলী সাহেব চৌধুরী বলেন, “খালে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় পানি সচল রাখতে সরকারিভাবে দুটি সেচ প্রকল্প চালু আছে। এর একটি টরকী বন্দর লঞ্চঘাট এলাকায়, অপরটি মাহিলাড়ায়। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও শরিকল এলাকায় একটি মেশিন স্থাপন করা হয়েছে। খালে যদি জোয়ার-ভাটা স্বাভাবিক থাকত, তাহলে ডাবল লিফটিংয়ের প্রয়োজন হতো না।”তিনটি স্লুইসগেটের বর্তমান অবস্থান জানতে চাইলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, “তিনটির মধ্যে কেবল গয়নাঘাটার স্লুইসগেটটি অচল রয়েছে। মাহিলাড়া ও আনন্দপুরের স্লুইসগেট সচল আছে।”তবে সরেজমিন পর্যবেক্ষণ আর স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। বাস্তবে এই তিনটি স্লুইসগেটই এখন কৃষিকাজে ব্যর্থ ভূমিকা পালন করছে। যার ফলে সরকারিভাবে নির্মিত এসব অবকাঠামো এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।“অচল স্লুইসগেট মেরামত বা কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, বক্তব্য পাওয়া যায়নি।” এ বিষয়ে জানতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরীকে তথ্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ঢাকার আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা
আজ ঢাকার আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। সকালের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় শুষ্ক Read more

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গড়ে দিয়েছিলেন, ফাইনালের মঞ্চে সেই তার Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের  কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল  ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা ।শুক্রবার (২৫)দুপুরে Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল
ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।শনিবার Read more

পরিবেশ রক্ষায় প্রথম এআই দূতের পদক্ষেপ নিলো জাতিসংঘ
পরিবেশ রক্ষায় প্রথম এআই দূতের পদক্ষেপ নিলো জাতিসংঘ

পরিবেশ রক্ষায় এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততা আনলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সম্প্রতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন