রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই। তার এমন মৃত্যুর ঘটনায় গর্ত খননকারীর শাস্তি চেয়েছেন শিশুটির মা রুনা খাতুন।তিনি কাঁদতে কাঁদতে বললেন, তিন জায়গা খুঁড়েছিল। দুই বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রেখেছে।কেন ফেলে রেখেছে? আমি কছিরের শাস্তি চাই, তার বিচার চাই।রুনা খাতুন বলেন, ঘটনার পর কছির একবার দেখতে এসেছিলেন। তারপর আর আসেননি। তিনি পালিয়ে গেছেন।এদিকে ছেলের গর্তে আটকে পড়ার ঘটনায় বাবা রাকিবুল ইসলাম উন্মাদপ্রায়। তিনি কখনও মৌন, কখনও বিলাপ করছেন। কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘আমরা ডিপের খননকারী কছিরকে পাইনি তদন্ত চলছে।’রাজশাহী রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সদস্যরা সর্বদা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাজ করছেন। তানোরের এই এলাকা উচ্চ খরাপ্রবণ। মাটির অনেক গভীরেও পানি পাওয়া যায় না।গভীর নলকূপ স্থাপনের আগে বিভিন্ন স্থান বোরিং করে পানির অস্তিত্ব দেখা হয়। এ গর্তও সে রকম। সাধারণত এ ধরনের গর্তের গভীরতা ১০০ থেকে ১৫০ ফুট পর্যন্ত হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানতোলা Read more

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ
ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভারভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। Read more

পত্রিকা: ‘ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ‘
পত্রিকা: ‘ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ‘

আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংকটে ব্যাংক খাত, তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় সুপ্রিম কোর্ট Read more

খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২
খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ।শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে Read more

শরীয়তপুরে ঘর ভেঙে ফেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০
শরীয়তপুরে ঘর ভেঙে ফেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

শরীয়তপুরের সখিপুরে একচালা টিনের ঘর ভেঙে ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউএনও মুহাম্মদ Read more

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন