কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার (০৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী (২৬) পেশায় একজন হোটেল কর্মচারী। গেল রাত সাড়ে দশটায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারো মাইল এলাকার হোটেলে কাজ শেষ করে রাতে স্বামীকে সাথে নিয়ে ভ্যানযোগে তিনি বাসায় ফিরছিলেন। এসময় উপজেলার মসলেমপুর ফাঁকা মাঠ এলাকা থেকে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর স্বামীকে মারধর করে বেঁধে রেখে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালালে ৫ জনকে আটক করে পুলিশ।আটকৃতরা হলেন- মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রামানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত অকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) এবং মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)। পুলিশের একটি সূত্র জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে তিনজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মামলা শেষে ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল করানোর জন্য হাসপাতালে পাঠানো হবে।পুলিশ সুপার আরও জানান, ৯৯৯-এর কলের ভিত্তিতে সেখানে পুলিশ যায়। এরপর ওই নারী দাবি করেছেন তিনি ধর্ষিত হয়েছেন। তার দেওয়া অভিযোগের ভিত্তিতে আমরা পাঁচজনকে আটক করেছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ৫ দিন পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। সময়ের কণ্ঠস্বর অনলাইনে 'উল্লাপাড়ায় Read more

এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন, হতে চান ম্যাজিস্ট্রেট
এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন, হতে চান ম্যাজিস্ট্রেট

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। প্রাথমিকের পর মাধ্যমিকে পড়েছেন একই প্রতিষ্ঠানে। সব ক্ষেত্রে দুজনের পরীক্ষার ফলাফলও একই। মাধ্যমিকের পর এবার Read more

কক্সবাজার ১: আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২
কক্সবাজার ১: আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ০১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা Read more

এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই
এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই

এবারের বাজেটকে ব্যবসাবান্ধব মনে করছেন না ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২ জুন) বিকেলে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে Read more

আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু
আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে পুকুর থেকে মৃত Read more

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন