মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে বরণ করে নেবে। মায়ের সেই স্বপ্ন পূরণে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী–সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামের প্রবাসী মো. আউয়াল মৃধা বাড়ি ফিরলেন হেলিকপ্টারে।বুধবার সকালে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন। এরপর একটি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে নিজ গ্রামে এসে অবতরণ করেন। ওই গ্রামে প্রথম কোনো হেলিকপ্টার নামতে দেখল এলাকার মানুষ।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারটি রামবল্লভ গ্রামে অবতরণ করলে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য অসীম মেলকারসহ গ্রামবাসী ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন।প্রবাসী আউয়াল মৃধা ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মৃধার ছেলে।প্রবাসী আউয়াল মৃধা জানান, আমার মায়ের স্বপ্ন ও ইচ্ছা ছিল—ছেলে একদিন বড় হবে কিছু করবে। মায়ের সেই স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে আজ হেলিকপ্টারে বাড়িতে ফিরলাম। আমি প্রায় ২২ বছর ধরে মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্য করি। বর্তমানে আমরা তিন ভাই মালয়েশিয়াতেই আছি।তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর তাদের বাড়িতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।হেলিকপ্টার অবতরণের সময় স্থানীয় গ্রামবাসী, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে
কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে

নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে রাখা হলো আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন

ছিনতাই, সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ার Read more

গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু
গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু

একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন। Read more

বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে
বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার ক্লাস চলছিল। হঠাৎ বিকট Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন