রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জেসমিন বেগম ওই গ্রামের জহির উদ্দিনের স্ত্রী এবং নজিরের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন জেসমিন বেগম। ঘটনার দিন দুপুরে তার বড় ছেলে জবেহ আলীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এ নিয়ে অভিমান করে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নিজ শয়নকক্ষে গ্যাসের ট্যাবলেট সেবন করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন৷এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে অভিমান করে ওই নারী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট
মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

মুন্সিগঞ্জে ডুপ্লেক্স ভবনে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদল সহোদর দুই ভাইকে Read more

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার
কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার

কক্সবাজার শহরের কবিতা চত্বরে খোরশেদ আলম (২৭) নামের এক ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার Read more

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে Read more

নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নিউইয়র্কে বিএনপি ও এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে Read more

পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন