মাগুরা সদরের নড়িহাটি এবং হাজিপুর গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনা চলে আসছিলো। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘর্ষের সাথে জড়িত স্থানীয় সামজিক মাতব্বরসহ ২১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা হবার পরে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে আদালতে পাঠানো হয়।মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানায়, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্যের জেরে নড়িহাটি ও হাজিপুর গ্রামে অশান্তি চলে আসছিলো। সংঘাত এড়াতে মামলার আসামি হিসেবে ২১জনকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।এদিকে এই প্রথম মাগুরা সদর থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটককৃত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় পায়ে হাটিয়ে। এর আগে ওই এলাকায় সংঘর্ষে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। পরবর্তীতে একাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা হলে পুলিশের বিশেষ অভিযানে ২১জনকে গ্রেফতার করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শেরপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শেরপুর পৌর এলাকার মোবারকপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার (৪ Read more

বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

মিশরের শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক গাজা শান্তিচুক্তিটি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই Read more

শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার
শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ২ নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। সম্পর্কে তারা আপন বোন। Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা, মূলহোতাকে গ্রেপ্তার
সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা, মূলহোতাকে গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় ক্লুলেস অটোরিকশা চালক বাবর হোসেন (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার মূল হোতাকে আটক করেছে র‍্যাব-১১।নিহত বাবর Read more

মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২
মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২

মাদারীপুরে আলোচিত চার খুনের ঘটনায় অন্যতম আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন