ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর ৯নং আমলী আদালতের বিচারক আনারুল আসিফ এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে ইউনুচ মোল্যাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।এরআগে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আলফাডাঙ্গা থানার এসআই সুজন বিশ্বাস আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত ২০ নভেম্বর উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার শিশুপুত্র জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের একটি ঝোপঝাড়ের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর শিশুটির মা সিনথিয়া বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​মামলার তদন্তে নিহত শিশু জায়ানের গলায় পাওয়া রশিটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। পুলিশ তদন্ত করে জানতে পারে, ঘটনার কিছুদিন আগে প্রতিবেশী ইউনুচ মোল্যা পার্শ্ববর্তী টাবনী বাজারের মফিজ খানের মুদি দোকান থেকে ওই রশির সঙ্গে মিল থাকা একটি রশি ক্রয় করেছিলেন।এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুচ মোল্যা রশি কেনার বিষয়টি অস্বীকার করায় পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। এরপর গত ২৫ নভেম্বর ইউনুচ মোল্যাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার (০৪ Read more

ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

কুমিল্লার লাকসামে ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ভেজাল শিশুখাদ্য তৈরীর অভিযোগে একটি শিশু খাদ্য ও বেকারি Read more

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) সংঘটিত এই Read more

দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু
দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন