পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট পাওয়া গেছে। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চর গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিই।কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, কুয়াকাটার চর গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম মারা গেছেন। Read more

নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের
নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের

ওভাল টেস্টে ভারতকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয় দিয়ে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের Read more

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই Read more

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।  রবিবার (১২ মে) রাত সাড়ে Read more

২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন