কুষ্টিয়ার মিরপুরে বিজিবির অভিযানে মিলল ৩৯৯৪ পিস ইয়াবা। সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রাস্তার উপর স্টার পরিবহনের বাস থেকে মালিক বিহীন ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।বিষয়টি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান।এ সময় বিজিবি সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের হাইওয়ে রাস্তা দিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে মিরপুর উপজেলাধীন নওয়াপাড়া বাজারে হাইওয়ে রাস্তার উপরে ৪৭ বিজিবির নায়েব সুবেদার মো. লোকমান হোসেনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে “মেহেরপুর টু কুষ্টিয়াগামী সুপার স্টার পরিবহন তল্লাশি” করে ভারতীয় ৩৯৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।এছাড়াও বিজিবির পৃথক অভিযানে ১৪ বোতল মদ, ০.০৫০ কেজি গাজা এবং অবৈধ ৮০ কেজি কারেন্ট জাল আটক করা হয়েছে।পরবর্তীতে আটককৃত মাদকদ্রব্য ও অবৈধ মালামাল থানায় জমা এবং ব্যাটালিয়নের স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের
নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে Read more

পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন