বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দুদিন সকালের পরিবর্তে বিকেলে কর্মসূচি পালন করবে দলটি।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামী অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জাগো নিউজকে জানিয়েছিলেন, প্রয়োজনে তাদের কর্মসূচি বিসিএস পরীক্ষা শেষ হওয়ার পর করা হতে পারে। এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।ফেসবুক পেজে দেওয়া জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে জামায়াতে ইসলামী পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে জানা গেছে যে, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমতাবস্থায় বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সে কারণে ইতিমধ্যেই সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল বেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকালে অনুষ্ঠিত হবে।’বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।’জানা যায়, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে ‘যুগপৎ আন্দোলনে’ নামছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে।একই দিনে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। এতে ভোগান্তির আশঙ্কা জানান চাকরিপ্রার্থীরা। তাদের আশঙ্কা আমলে নিয়ে দলটি কর্মসূচির সময় পরিবর্তন করলো।সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর সেটি পিছিয়ে ৮ আগস্ট করা হয়। এরপর আরও এক দফা পিছিয়ে ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করে পিএসসি। এতে অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!
সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপু‌রে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের Read more

শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন Read more

জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান
জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা। Read more

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী Read more

আজ শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া
আজ শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজ বুধবার (৩১ ডিসেম্বর)।বাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন