পটুয়াখালীর কুয়াকাটায় মো. তুহিন নামে এক পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে ভুক্তভোগী ওই পর্যটক মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী তুহিন ঢাকার মিরপুর শেওড়াপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি গত চারদিন আগে ‘ব্লু বার্ড’ নামে একটি আবাসিক হোটেলে দৈনিক ১ হাজার টাকার চুক্তিতে ওঠেন।অভিযোগে বলা হয়, হোটেল মালিকপক্ষ ৪ দিনের ভাড়া বাবদ তুহিনের কাছে ১২ হাজার টাকা দাবি করে। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করলে, হোটেলের ১০২ নম্বর কক্ষে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। পরবর্তীতে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে তাকে কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়। পরে তুহিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে।গ্রেফতারকৃতরা হলেন, কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও হোটেলের ভাড়াটিয়া মালিক মো. বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) ও শাকিল (২৪)। মামলার অপর আসামি মো. ইউসুফ হাওলাদার (২৭) এখনও পলাতক।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী পর্যটকের ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, ‘একজন ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম Read more

মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার Read more

পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক চালু করবে সরকার
পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক চালু করবে সরকার

পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অস্ত্রের চালান লেনদেনের’ সময় বিদেশি একটি এসএমজি ও নগদ ১৪ লাখ টাকাসহ আলোচিত ‘ডাকাত নবী হোসেন Read more

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের Read more

ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন