গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় মশাল মিছিল করেছে সংগঠনটির মহিপুর থানা শাখা।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব এনায়েত উদ্দিন দুলাল, গণঅধিকার পরিষদ ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক মনির মোল্লা, মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি একাত্মতা প্রকাশ করে যোগ দেন মহিপুর থানা শাখার নেতারা।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে নূরসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা দেশের গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন তারা।বক্তারা আরও বলেন, সরকারের দমন-নীতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে আন্দোলনের কর্মসূচি আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ Read more

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া Read more

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (২০ Read more

সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব Read more

‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’
‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেট কারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন