জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি উপহারও পাঠান তিনি।শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুলমাঠে আয়োজিত উঠান বৈঠকের প্রধান অতিথি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর খোঁজ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে।হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, ‘আমাদের সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে রুমিন ফারহানার। তিনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা উনার এলাকায় আসছি শুনে উনি উনার লোকজন পাঠিয়েছেন। আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা খবর নিয়েছেন। আমাদের জন্য তিনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। এটাকে অবশ্য আমাদের স্বাগত জানানো উচিত।’হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। কেউ আমাদের আক্রোশমূলক কথা বলে আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেবো। কেউ যদি আমাদের ইতিবাচক বার্তা দেয় আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপনে ব্যাখ্যা দিল সরকার
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপনে ব্যাখ্যা দিল সরকার

বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর মধ্যে মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)

আজ শনিবার (১৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ আজ শুরু। রাতে Read more

গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে Read more

‘জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে’
‘জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে’

জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।শুক্রবার (০৩ Read more

সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া
সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা আসছে। ৩০ মার্চ পর্যন্ত দেশে হাম Read more

ধামইরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ধামইরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ দেওয়ান (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন