বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্র দলের আয়োজনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহীদুর রহমান মনিরের উদ্যোগে ছাত্রদলের কর্মিদের নিয়ে উপজেলা অবস্থিত ৬টি পরীক্ষা কেন্দ্রে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী সূচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে পরীক্ষার্থী অভিভাবকরা বলেন, প্রচন্ড তাপদাহে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছে, এসময় ছাত্রদলের নেতা কর্মীরা পানি পান করিয়ে তাদের তৃষ্ণা মেটালেন। এটি একটি প্রশংনীয় ও মানবিক কাজ। এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাজাহান সাজু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন প্রমুখ। উক্ত কর্মসূচিতে নাগরপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল সহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে Read more

পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম সোহেল (২৫)। সে Read more

জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল: রইছ উদ্দিন
জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল: রইছ উদ্দিন

জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির Read more

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

যৌথ বাহিনীর অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) Read more

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন