২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গড় পাশের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। তবে, এবার এ বোর্ডে কেউই পাশ করে নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১টি।শতভাগ ফেল করা প্রতিষ্ঠানটি হলো, নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর (সাবিত্রা) উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের এবারের মাধ্যমিক পরীক্ষায় সব পরীক্ষার্থী ফেল করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য দেন।জানা যায়, নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩২ জন শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ছিল ৩৪ জন। এর মধ্যে অংশ নেয় ৩২ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ৮ জন, মানবিকে ১৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।এই বিষয়ে জানতে চাইলে, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, এবারের এসএসসি পরীক্ষা আমরা শতভাগ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করেছি। পরীক্ষা নিয়ে নাঙ্গলকোটের যে দুর্নাম ছিল তা থেকে আমরা বের হয়ে এসেছি। এতে করে নাঙ্গলকোটে এবারের পাশের হার বিগত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। যেসব প্রতিষ্ঠান তাদের লেখাপড়ার মান ঠিক রাখতে পারেনি তারা ফলাফল খারাপ করেছে। পড়ালেখার মানের কারণেই ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে। আমরা এ বিষয়ে খতিয়ে দেখবো। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলে বিদেশে Read more

উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের

ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চ গতির মিসাইল ব্যবহার করছে বলে জানিয়েছে ভারত।শনিবার (১০ মে) ভারতীয় সেনাবাহিনীর আলোচিত নারী কর্মকর্তা Read more

হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা
হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা

কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে সাধারণত স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। ফলে অনেকেই বুঝতে পারেন না, কখন সমস্যা শুরু হয়েছে। তবে Read more

বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো Read more

বান্দরবানে কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানে কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ঢাকার দক্ষিণ Read more

হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু
হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন