সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়।সভায় মন্ত্রিসভা থেকে প্রবর্তিত অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।তিনি বলেন, এ লক্ষ্যে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদবিষয়ক উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান।এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দিতে বলা হয়।জানা যায়, শেখ হাসিনার প্রায় ১৬ বছরব্যাপী স্বৈরশাসনের সময় একটি বিতর্কিত নির্দেশনা জারি করা হয়েছিল, যেখানে সরকারি কর্মকর্তাদেরকে ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়। প্রথাটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনও অনেক ক্ষেত্রে তারা ‘স্যার’ নামে সম্বোধিত হচ্ছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক ও অপ্রচলিত। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি
নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি

‘আইনের শাসন কাকে বলে-নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম Read more

বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (২৬ মে) দুপুর ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাতবর্গ Read more

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটনসহ দেশটির অনেক অঙ্গরাজ্যে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দ্বিতীয় মেয়াদে Read more

ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও Read more

রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের
রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন Read more

How to Become Number One OnlyFans Verified: A Step‑by‑Step Guide
How to Become Number One OnlyFans Verified: A Step‑by‑Step Guide

Understanding What “Number One OnlyFans Verified” MeansWhy the “Number One OnlyFans Verified” Badge Matters for Your BrandEligibility Criteria for Becoming Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন