যশোরের বেনাপোলে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি সদস্যরা।রবিবার (১১ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর বিজিবি এ তথ্য জানান।বিজিবি জানান, বিজিবি‘র টহলদলের বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে  ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’

“মার্কিন প্রশাসনের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় আছে ভারত" লিখেছে সরকারি পত্রিকা চায়না ডেইলি।

চট্টগ্রামের বজ্রপাতে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টার Read more

উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি
উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি

জাতীয় সংসদের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট হবে। এতে সদস্যরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) মনোনীত হবেন, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে হারে Read more

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে Read more

রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়
রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়

মিরপুরে ২০৭ রানের পুঁজি খুব একটা নিরাপদ বলা চলে না। ওয়ানডেতে এমন লক্ষ্য তাড়া করে জেতা আজকাল অনেক দলের কাছেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন