কুমিল্লার দাউদকান্দিতে সাবেক জেলা পরিষদ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জিংলাতলী ইউনিয়নের চরচারপারা গ্রামের ওয়াছেক বেপারীর ছেলে মো. মনির হোসেন (৫২), দক্ষিণ পেন্নাই গ্রামের খোরশেদ আলমের ছেলে মাসুদ রানা (৩৮), এবং হাটচান্দিনা গ্রামের রুসমত আলীর ছেলে মো. জুয়েল (৪৬)।জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. মনির হোসেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা সদস্য। আরেক আসামী মাসুদ রানা ও মো. জুয়েল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, বিশেষ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করে। পরে পুলিশ বাদী হয়ে এ নাশকতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। গতকাল রোববার দুপুরে তাদেরকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে মিছিল করে। মিছিলে তাদেরকে সহযোগিতা করায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার
মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (২০ Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার

দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের Read more

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি Read more

রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি
রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি

রাজধানীর বনানীতে এক পথশিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে Read more

ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে অস্ট্রেলিয়া, অভিযোগ নেতানিয়াহুর
ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে অস্ট্রেলিয়া, অভিযোগ নেতানিয়াহুর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন