কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির ওসি মো. আব্দুল্লাহ।আটক আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা এবং মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রেপ্তারের সময় তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বারে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির (১৮)। ঘটনার ৪০ দিন পর, ১৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাব্বির ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় সাব্বিরের মামা মো. নাজমুল হক দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তার হওয়া ওমানী কাশেম মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। কুমিল্লা ডিবির একটি বিশেষ দল দীর্ঘ নজরদারির পর শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। আইনানুগ প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। কাতারের সংবাদমাধ্যম আল Read more

লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ
লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্রির সময় ২০ কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়েছে এবং সেগুলো কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া Read more

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে

ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার Read more

দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

রাজশাহীতে মাছের ভাইরাসে ধসে পড়ছে মৎস্য অর্থনীতি
রাজশাহীতে মাছের ভাইরাসে ধসে পড়ছে মৎস্য অর্থনীতি

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহী এখন মাছ উৎপাদনের এক বড় কেন্দ্র। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন যে বিপুল পরিমাণ তাজা রুই, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন