চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন এলাকাবাসীর জন্য এক স্থায়ী দুর্ভোগে রূপ নিয়েছে। দুই বছর আগে শুরু হওয়া সড়ক সংস্কার কাজটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা খুঁড়ে ফেলে রেখেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার।সরেজমিনে গিয়ে ও স্থায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর সরেঙ্গা হযরত আবদুস ছমদ শাহ সড়ক খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদার। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মাটির সড়কটি। কাদা মাটি মিশে কাদায় একাকার সড়কে যাতায়াত করছেন ওই এলাকার প্রায় ১০ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া না লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার মানুষদের চলাচলের একমাত্র সড়ক এটি। ২০২৩ সালের দিকে আওয়ামী লীগের এক ঠিকাদার সড়কটি খুঁড়ে আর কোনো কাজ করেনি। এরপর থেকে সড়ক দিয়ে সবধরণের যানবাহন বন্ধ রয়েছে। বৃষ্টি হলে পানি আর কাদায় ভরে যায় এ সড়কটি। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসমুখী কর্মজীবী, কৃষকসহ রোগিদেরও যাতায়াতের ভোগান্তিতে পড়তে হচ্ছেআনোয়ারা উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সরেঙ্গা হযরত আবদুস সমদ শাহ সড়কটি সংস্কারের জন্য ১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যানবাহন চলাচলের উপযোগী করতে ২০২৩ সালে টেন্ডার পেয়ে কাজ শুরু করেন ঠিকাদার মোহাম্মদ ইব্রাহীম। ২ হাজার ৮৮ মিটার সড়কের মধ্যে ৮৫০ মিটার সড়ক কার্পেটিং কাজ শেষ করলেও এখনও বাকি রয়েছে ১ হাজার ২৩৮ মিটার সড়কের কাজ।স্থানীয় পূর্ব বরৈয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিতিয়া আকতার (১৪) বলেন, পায়ে হেঁটে স্কুলে যেতে হয় আমাদের। বৃষ্টি হলে কাদা মাটির মধ্যে যাতায়াত করতে খুবই কস্ট হয়। অনেকসময় পা পিছলে পড়ে গেলে সেদিন আর স্কুলে যেতে পারিনা।ওই এলাকার বাসিন্দা বৃদ্ধ আবদুল মোনাফ (৫৫) বলেন, সড়কটি খুঁড়ে ফেলে না রাখলে মানুষ অন্তত হাঁটা-চলা করতে পারত; রোগি ও বৃদ্ধদের এতদুর হেঁটে আসা কিয়ামতের কস্টটা হতো না। সরকারের কাছে অনুরোধ যেন দ্রুত সড়কটি সংস্কার কাজ শেষ করেন।ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়কটি দিয়ে দুই গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীছাড়াও হাজারও মানুষের যাতায়াত। ঠিকাদারের অবহেলায় বিগত দুই বছর ধরে কস্টের শেষ নেই এলাকাবাসীর। ঠিকাদারকে কাজটি শেষ করতে বললে তিনি ক্ষমতার দাপট দেখান সকলের সঙ্গে।’তবে ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্থানীয় এক ব্যক্তি একটি নোটিশও দিয়েছিলেন, সেটাও সমাধান করেছি। এখন বৃষ্টির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ চলমান রয়েছে বলে তিনি দাবী করেন।আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, ‘শীঘ্রই কাজটি শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সড়কটির বিষয়ে জেনেছি, বর্ষায় মানুষের জনদুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত কাজ শেষ করতে উপজেলা প্রকৌশলী এবং ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিনে Read more

ফ্যাসিস্ট সংবিধান নয়, চাই সাম্য ও ন্যায়ের নতুন রাষ্ট্রব্যবস্থা: ফরহাদ মজহার
ফ্যাসিস্ট সংবিধান নয়, চাই সাম্য ও ন্যায়ের নতুন রাষ্ট্রব্যবস্থা: ফরহাদ মজহার

বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ৭২-এর সংবিধান বাতিল করে এমন একটি নতুন গঠনতন্ত্র Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ
চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ

চট্টগ্রামের রাউজান আবারও রক্তে ভিজেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন বিএনপি Read more

যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক আহত
যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক আহত

যশোরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে সদর উপজেলার Read more

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে আমিনুল ইসলাম (৪৮) নামে এক পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত হয়েছেন।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন