ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার (২৮ মে) সন্ধ্যা ছয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া ১ নম্বর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বাসটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রটি রাস্তায় ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহেন্দ্রে থাকা তিন যাত্রী নিহত হন।নিহত তিনজনের মধ্যে দুইজন হলেন বাবা ও ছেলে—ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুস সোবহান (৬০) ও তাঁর ছেলে সবুজ মিয়া (৩০)। নিহত অপরজন হলেন কোহিনূর সুলতানা হাসিনা (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের বাসিন্দা মৃত আহমদ আলী ফকিরের মেয়ে।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- সাব্বির (২৭), তাঁর স্ত্রী শিউলি (২৩), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গনি (৫০), রমজান (২৩) ও শাহীন (২৫)। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক রঞ্জনা রায় (২৭) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ Read more

ভুয়া নথিপত্রে স্থায়ীভাবে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা
ভুয়া নথিপত্রে স্থায়ীভাবে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা

মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হওয়ার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস।সোমবার Read more

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণে ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে। এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।সোমবার (৫ Read more

যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে Read more

টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-বুলাওয়ে টেস্ট–১ম দিনজিম্বাবুয়ে–নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসদ্য হানড্রেডসুপারচার্জার্স–ওয়েলশ ফায়াররাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন