ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চালানো এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরো ১০ জন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।ইরানের ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকার একটি আবাসিক অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।প্রথমে নিহতের সংখ্যা ৬ জন জানানো হলেও পরবর্তীতে তা বেড়ে ১৮ জনে দাঁড়ায়। হামলার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকা থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।রেড ক্রিসেন্টের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে।সামগ্রিক সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ইরানি প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।সূত্র : আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ
আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ

আজ পবিত্র ঈদুল আজহা—ত্যাগের মহোৎসব। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক পরিবারে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। উপজেলার ৩ নম্বর রায়পুর Read more

মুন্সিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

তারাগঞ্জে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে আওয়ামীলীগের সয়ার ইউনিয়নের সাবেক সভাপতি এবং তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য Read more

আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে
আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল Read more

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন