কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিকশা চালক মো. সবুজ (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী খুশি আক্তার।নিহত সবুজ কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি।ঘটনার সূত্রপাত গত ১৩ এপ্রিল (রবিবার) সন্ধ্যা ৭টায়। চান্দিনা সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় কয়েকজন মাতাব্বরের উপস্থিতিতে তাকে চোর অপবাদ দিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়। অপমান সইতে না পেরে ঘটনাস্থলেই নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবুজ। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।জানা গেছে, চান্দিনা হাসপাতাল রোডে ইউনুছ মিয়ার একটি গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ আরও দুইজন অটোরিকশা রাখতেন। পালাক্রমে তারা গ্যারেজ পাহারা দিতেন। গত বছরের ৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ওই গ্যারেজ থেকে দুটি অটোরিকশা চুরি হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে চলতি বছরের ৪ মার্চ চান্দিনা থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা (নং-৬) দায়ের করা হয়। পরে স্থানীয়রা একজন আসামিকে পুলিশের হাতে তুলে দিলেও কিছু মাতাব্বর বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে তাকে ছাড়িয়ে আনেন এবং উল্টো সবুজকে দোষারোপ করে ৫০ হাজার টাকা জরিমানা করে। সবুজ এ জরিমানা মেনে নিতে অস্বীকৃতি জানায়।১৩ এপ্রিল সালাউদ্দিন নামে এক ব্যক্তি মাতাব্বরদের প্ররোচনায় সবুজকে আটকে রেখে তার অটোরিকশা ছিনিয়ে নেয় এবং জরিমানা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে। অপমান সহ্য করতে না পেরে সেদিনই সবুজ আত্মহত্যার চেষ্টা করেন।নিহতের স্ত্রী খুশি আক্তার বলেন, “গরিবের জন্য কোনো আইন নেই, বিচার নেই। যারা চুরি করেছে, তারা ছাড়া পেয়ে গেছে। আর আমার স্বামী নির্দোষ হয়েও অপমানিত হয়ে মারা গেল। তার অটোরিকশাটিও ফেরত দেয়নি কেউ।”এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “চুরির ঘটনায় দায়ের করা মামলায় মানিক, সাইফুল ও নাজমুল নামে তিনজনের নাম উল্লেখ ছিল। সে সময় আমি এই থানায় ছিলাম না। পরবর্তীতে সবুজকে দোষী করে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে Read more

ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি
ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের Read more

নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক
নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে নিজ ঘরে লাশ রেখে দরজা লাগিয়ে পালিয়ে যায় স্বামী। রবিবার (১৩ এপ্রিল)  Read more

স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা
স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা

যশোর সদর উপজেলার  ইছালীর রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রেমিকসহ ৮ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হয়েছে।রবিবার(১৪ Read more

চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার সংঘর্ষে নিহত ২
চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার সংঘর্ষে নিহত ২

চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার (১৯ মে) দিবাগত রাত বারোটায় শহরের কুমিল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন